দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ওসমানীনগরে র‍্যাব-৯ এর অভিযানে ১৮ কেজি গাঁজাসহ আটক ১

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 28 সেপ্টেম্বর, 2025 1 বার পঠিত
ওসমানীনগরে র‍্যাব-৯ এর অভিযানে ১৮ কেজি গাঁজাসহ আটক ১

শরীফ আহমদ চৌধুরী,ওসমানীনগর (সিলেট):

 

সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের শেরপুর টোল প্লাজা এলাকা (সিলেট-ঢাকা মহাসড়ক) থেকে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮টার দিকে র‍্যাব-৯ সিলেটের একটি দল এসআই মিলন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করে।

আটক ব্যক্তির নাম মোঃ রাসেল মিয়া (৩০), পিতা মোঃ আবু তাহের। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন বেলঘর (জগদীশপুর) গ্রামের বাসিন্দা।

র‍্যাব-৯ এর অভিযানে রাসেল মিয়ার দখল হতে মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। পরে তাকে উদ্ধারকৃত মাদকসহ ওসমানীনগর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

ওসমানীনগর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মামলার তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম