দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ওসমানীনগরে র‍্যাব-৯ এর হাতে অস্ত্র সহ যুবক আটক

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 05 অক্টোবর, 2025 1 বার পঠিত
ওসমানীনগরে র‍্যাব-৯ এর হাতে অস্ত্র সহ যুবক আটক

শরীফ আহমদ চৌধুরী, সিলেট:

 

সিলেটের ওসমানীনগরে সন্দেহভাজন যুকের দেহ তাল্লশিতে অস্ত্র উদ্ধার হয়েছে উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম মোঃ ছামাদ মিয়া (৩৩), পিতা—মৃত সিরাজ মিয়া (মধু মিয়া), সাং—কিয়ামপুর, ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন, ওসমানীনগর, সিলেট।

৪ অক্টোবর রাত ১১টা ২০ মিনিটে র‍্যাব-৯ গোপন সূত্রে খবর পায় যে ওসমানীনগর থানাধীন কিয়ামপুর এলাকায় একজন সন্দেহভাজন ব্যক্তি অবস্থান করছে। সেই সূত্র ধরে র‍্যাব সদস্যরা ৫ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১২টা ২২ মিনিটে কিয়ামপুর এলাকার তাফসীরুল কুরআন মাদ্রাসা সংলগ্ন মেসার্স আমায়া এ্যাগ্রো ফার্মের সামনে অভিযান চালায়।

র‍্যাব সদস্যরা মোঃ ছামাদ মিয়াকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে প্রথমে তার দেহ তল্লাশি করে। তল্লাশিতে কোনো মাদকদ্রব্য পাওয়া না গেলেও, পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদ ও দেহ এবং দেহে থাকা জিনিসপত্র তল্লাশি করে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয় এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

 

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম