দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

লামায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 05 অক্টোবর, 2025 1 বার পঠিত
লামায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

মো : ইনতাজ হোসেন, বান্দরবান :

 

 

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (বিএইচএএ) কেন্দ্রীয় সমন্বয় পরিষদের ঘোষিত দেশব্যাপী কর্মবিরতির অংশ হিসেবে স্বাস্থ্য সহকারীরা আন্দোলন চালাচ্ছেন। ন্যায্য ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালিত হওয়ায় সাধারণ জনগণের জন্য গুরুত্বপূর্ণ টিকা প্রদান সেবা বন্ধ রয়েছে, যা রোগী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

লামা উপজেলা শাখার সভাপতি রমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ খালিদ মাহমুদ নেতৃত্বে কর্মসূচিতে স্বাস্থ্য সহকারীরা অংশগ্রহণ করছেন। এছাড়া বিভাগীয় কমিটির সদস্য রুবেল দাশ, লামা উপজেলা শাখার অর্থ সম্পাদক রাহনুমা বেগম ও সহকারী অর্থ সম্পাদক আসাদুল ইসলাম তন্ময় সহ অন্যান্য স্বাস্থ্য সহকারীরাও আন্দোলনে সক্রিয়।

কর্মবিরতির কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হয়েছে। রোগী ও অভিভাবকরা দূর-দূরান্ত থেকে আসলেও সেবা গ্রহণ করতে পারছেন না।

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা ন্যায্য দাবি:
১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক যোগ্যতার ভিত্তিতে ১৪তম গ্রেড প্রদান।
২. ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেড ও টেকনিক্যাল মর্যাদা নিশ্চিত করা।
৩. পদোন্নতিতে ধারাবাহিক উচ্চতর গ্রেড প্রদান।
৪. প্রশিক্ষণ ছাড়াই সবার জন্য স্নাতক স্কেল চালু করা।
৫. বেতন পুনর্নির্ধারণে টাইম স্কেল সংযুক্ত করা।
৬. ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের সমমানের স্বীকৃতি প্রদান।

আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়াহওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ কর্মবিরতি অব্যাহত থাকবে,,,

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
সারাদেশ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা

17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
সারাদেশ

মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
সারাদেশ

হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান

07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
সারাদেশ

কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান

05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
সারাদেশ

ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা

08 Mar 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প
সারাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প

07 Mar 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম