ওসমানীনগরে জাতীয় কন্যা ও শিশু দিবস উদযাপন ও পুরস্কার বিতরণ
শরীফ আহমদ চৌধুরী,ওসমানীনগর, সিলেট:
সিলেটের ওসমানীনগরে জাতীয় কন্যা ও শিশু দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে উদযাপন করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনা মিয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কন্যা শিশুদের নিরাপদ, সুরক্ষিত ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটি স্তরে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। তারা বলেন, কন্যা শিশুর অধিকার ও সম্ভাবনা বিকাশে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যা ও শিশুদের প্রতি বৈষম্য দূর করে তাদের সমান সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়েই একটি সমৃদ্ধ জাতি গঠন সম্ভব।
আলোচনা সভা শেষে জাতীয় কন্যা ও শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনেআরা তালুকদার।
জাতীয় কন্যা ও শিশু দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মকে সম্মান, সুরক্ষা ও সমান অধিকারের বার্তা পৌঁছে দেয়। এই দিবসের মাধ্যমে সমাজে সচেতনতা তৈরি হয়—যাতে কন্যাশিশুরা বৈষম্য ও সহিংসতা থেকে মুক্ত থেকে সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026