লামা উপজেলা জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন‘আমি কন্যা শিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
বুধবার, 08 অক্টোবর, 2025
1 বার পঠিত
মো ইনতাজ হোসেন,লামা-আলীকদম -বান্দরবান:
বান্দরবানের লামা জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর ) সকালে লামা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন । আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মানিত ব্যক্তিগণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুর নিরাপত্তা, শিক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা আরও বলেন, কন্যা শিশুর স্বপ্ন পূরণ ও সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে জাতি এগিয়ে যাবে উন্নয়নের পথে।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নারী, কন্যা শিশু, জনপ্রতিনিধি, সমাজসেবক, সাংবাদিক এবং সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
08 Mar 2026