দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কক্সবাজারের চকরিয়ার কাকারা কালী মন্দির মাঠে মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -১৫

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 09 অক্টোবর, 2025 1 বার পঠিত
কক্সবাজারের চকরিয়ার কাকারা কালী মন্দির মাঠে মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -১৫

টেকনাফ প্রতিনিধি কক্সবাজার :-

 

সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যমান মাদকের করালগ্রাস থেকে সমাজ ও দেশকে রক্ষা এবং দেশের মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন করার লক্ষ্যে মহাপরিচালক র‌্যাব ফোর্সেসের দিক নির্দেশনায় ও অধিনায়ক র‌্যাব-১৫ এর সার্বিক তত্ত্বাবধানে র‌্যাব-১৫ কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন কাকারা কালী মন্দির মাঠে মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে অংশগ্রহণ করেন র‌্যাব-১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এহতেশামুল হক খান। প্রধান অতিথির বক্তোব্যে তিনি বলেন, মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। একজন মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে নিজের মানসিক, শারীরিক ও সামাজিক শক্তি হারায়। সে হারায় নিজের ভবিষ্যৎ, আর তার পরিবার হারায় হাসি-খুশি জীবন। আমরা জানি, মাদক শুধু শহরে নয়, গ্রামেও ছড়িয়ে পড়ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজ এখন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। কারণ, কৌতূহল থেকেই অনেক তরুণ প্রথমবার মাদকের সংস্পর্শে আসে। এরপর সেই কৌতূহলই পরিণত হয় এক ভয়ংকর আসক্তিতে। আমরা চাই, প্রতিটি তরুণ যেন সচেতন হয়, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। তরুণ প্রজন্মকে এই ভয়াল ছোবল থেকে রক্ষায় প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

মাদক সেবনের পথ থেকে ফিরে আসা একজন বক্তা জানান, নয় বছর আগে তিনি মাদকাসক্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। বর্তমানে তিনি সুখে-শান্তিতে আছেন। আর এ পথে যেন কেউ না আসে, এমন আহ্বান জানান তিনি।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথসহ শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষভাগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং স্থানীয়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য যে, উক্ত মতবিনিময় সভা উপলক্ষে র‌্যাব-১৫ বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে যেখানে এলাকার স্বল্পআয়ের লোকজন বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয় এবং তারা র‌্যাবের এই ধরনের কার্যক্রমের প্রশংসা করেন।

—–স্বাক্ষরিত—–
আ. ম. ফারুক
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার)
পক্ষে অধিনায়ক

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
সারাদেশ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা

17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
সারাদেশ

মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
সারাদেশ

হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান

07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
সারাদেশ

কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান

05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
সারাদেশ

ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা

08 Mar 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প
সারাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প

07 Mar 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম