বান্দরবানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের ওয়ার্কশপ অনুষ্ঠিত
তৌহিদুল ইসলাম,বান্দরবান:
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে একদিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর ২০২৫) বান্দরবান ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব শামীম আরা রিনি। বিশেষ অতিথি ছিলেন জনাব ডাঃমোহাম্মদ শাহীন হোসেন চৌধুরী, সিভিল সার্জন, বান্দরবান পার্বত্য জেলা।
ওয়ার্কশপের সভাপতিত্ব করেন জনাব মোঃ সেলিম উদ্দিন, উপপরিচালক, ইসলামী ফাউন্ডেশন, বান্দরবান পার্বত্য জেলা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে মানুষের কাছে অত্যন্ত প্রভাবশালী ও আস্থাভাজন। তাই জনগণকে টিকাদান কার্যক্রমে উদ্বুদ্ধ করতে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ এখন সময়ের দাবি; এই ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
বিশেষ অতিথি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন হোসেন চৌধুরী বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সরকার ও ইউনিসেফের যৌথ উদ্যোগে শুরু হওয়া এই ক্যাম্পেইন শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম ও খতিব সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেন। তাঁরা জনগণের মাঝে টিকা সম্পর্কে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
ওয়ার্কশপটি আয়োজন করে ইসলামী ফাউন্ডেশন, বান্দরবান পার্বত্য জেলা, এবং কারিগরি সহযোগিতা প্রদান করে ইউনিসেফ বাংলাদেশ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
08 Mar 2026