ওসমানীনগরে ৪৯৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার
শরীফ আহমদ চৌধুরী,ওসমানীনগর সিলেট:
সিলেটের ওসমানীনগরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর বিশেষ অভিযানে ৪৯৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আরিফ মিয়া (৪২) নামের এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৪টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের বারাকাহ রেস্টুরেন্টের সামনে এ অভিযান চালানো হয়। আটক আরিফ মিয়া নরসিংদী থানার কাউরিয়াপাড়া গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে।
র্যাব-৯, সিলেট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলসহ আরিফ মিয়াকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৩-৬২৬৬) জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আরিফ মিয়া স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে সিলেটসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
র্যাব-৯ এর কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বলেন, “মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান নিয়মিত ও চলমান। দেশের যুব সমাজকে রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026