দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ওসমানীনগরে টাইফয়েড টিকা দান কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 15 অক্টোবর, 2025 1 বার পঠিত
ওসমানীনগরে টাইফয়েড টিকা দান কর্মসূচি অনুষ্ঠিত

শরীফ আহমদ চৌধুরী,ওসমানীনগর, সিলেট:

 

সিলেটের ওসমানীনগর উপজেলার লাল কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের টাইফয়েড প্রতিরোধে টিকা দান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে।

টিকা দান কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য সহকারী ও টিকাদান দলের সদস্যরা শিক্ষার্থীদের মধ্যে টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী রানি দত্ত বলেন, “টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। এই টিকা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মইনুল হাসান জানান, সরকারের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে ধাপে ধাপে টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে, যাতে শিশুরা নিরাপদ ও সুস্থভাবে বেড়ে উঠতে পারে।

এই উদ্যোগের মাধ্যমে ওসমানীনগর উপজেলায় শিশুদের মধ্যে রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।

 

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম