সংবাদ প্রকাশের পর গোয়ালাবাজারে মহাসড়ক সংস্কার শুরু
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের গোয়ালাবাজার অংশে সংস্কার কাজ শুরু হয়েছে। গত ৯ অক্টোবর জাতীয় দৈনিক দেশ প্রতিদিন এ“গোয়ালাবাজারে মহাসড়কের বেহাল দশা: কার্পেটিং উঠে গিয়ে ধুলার রাজত্ব, জনস্বাস্থ্য হুমকির মুখে” শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশেষে কার্যকর উদ্যোগ নেয়।
প্রায় ২০০ মিটার এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য গর্ত ও ধুলার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বারবার অভিযোগ জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সংবাদ প্রকাশের পর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করে।
সংস্কার কাজের অংশ হিসেবে বর্তমানে গর্ত ভরাট, পুনরায় কার্পেটিং এবং ধুলা নিয়ন্ত্রণে পানি ছিটানোর কার্যক্রম জোরদার করা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, “সংবাদ প্রকাশের পরপরই কাজ শুরু হওয়ায় আমরা কৃতজ্ঞ। আশা করি, এবার স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে।”
এদিকে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা ধন্যবাদ জানিয়ে বলেন, গণমাধ্যমের শক্ত ভূমিকার কারণেই কর্তৃপক্ষ দ্রুত নড়েচড়ে বসেছে। তবে তারা সড়কটির টেকসই সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে এমন দুর্ভোগে না পড়তে হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026