দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদ্‌যাপন “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 21 অক্টোবর, 2025 1 বার পঠিত
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদ্‌যাপন “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”

তৌহিদুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি: বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আজ শনিবার (১৩ অক্টোবর ২০২৫) বান্দরবান পার্বত্য জেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল— “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।”

জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব শামীম আরা রিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের বাস্তবতা হলেও সচেতনতা, প্রশিক্ষণ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এর ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সরকারি ও বেসরকারি সহযোগিতায় দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক কর্মসূচি জোরদার করার আহ্বান জানান তাঁরা।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে প্রদর্শনীর আয়োজন করা হয় এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
সারাদেশ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা

17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
সারাদেশ

মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
সারাদেশ

হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান

07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
সারাদেশ

কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান

05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
সারাদেশ

ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা

08 Mar 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প
সারাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প

07 Mar 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম