দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ওসমানীনগরে সাদী খালে অবৈধ টোকেন জব্দ করে পুড়িয়ে দিলেন ইউএনও

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 21 অক্টোবর, 2025 1 বার পঠিত
ওসমানীনগরে সাদী খালে অবৈধ টোকেন জব্দ করে পুড়িয়ে দিলেন ইউএনও

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদী খালে মাছ ধরার জন্য টোকেন ব্যবস্থার কোনও সরকারি অনুমোদন নেই বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অদ্য ২১ অক্টোবর, মঙ্গলবার দুপুরে, বিনা অনুমতিতে তৈরি ও বিতরণকৃত টোকেন জব্দ করে তা পুড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদিন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাদী খাল এলাকায় কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগে মাছ ধরার টোকেন তৈরি করে সাধারণ মানুষের কাছে তা বিক্রি করছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে ইউএনও তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন এবং ওইসব অবৈধ টোকেন জব্দ করে জনসম্মুখে তা পুড়িয়ে ফেলেন।

ইউএনও জয়নাল আবেদিন বলেন, “সাদী খালে মাছ ধরতে কোনও প্রকার টোকেন বা অনুমতির প্রয়োজন নেই। কেউ ইচ্ছে করেই জনসাধারণকে বিভ্রান্ত করে অর্থ আদায় করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “এধরনের অবৈধ কর্মকাণ্ড প্রশাসন কখনও মেনে নেবে না। জনস্বার্থে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

উল্লেখ্য, সাদী খাল এলাকার সাধারণ মানুষ প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধ টোকেন ব্যবস্থা বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।

জনস্বার্থে ওসামানীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম