হুমায়ুন কবির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় ওসমানীনগরে আনন্দ মিছিল
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় ওসমানীনগরে আনন্দ মিছিল ও শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ আনন্দ মিছিলের আয়োজন করেন।
মিছিলটি গোয়ালাবাজার থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া, ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, ইমরান রব্বানী, শিপু চৌধুরী, সাজ্জাদ মিয়া, কামাল আহমেদ পারভেজ, বাবুল, পিয়ার আলী, সমর আলী, জেবুলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিলে অংশ গ্রহণকারীরা হুমায়ুন কবিরের নেতৃত্বে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাঁর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026