দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

নেত্রকোনা-সিধলি সড়ক জনজীবন বিপন্ন প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 27 অক্টোবর, 2025 1 বার পঠিত
নেত্রকোনা-সিধলি সড়ক জনজীবন বিপন্ন প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ

নেত্রকোনা-সিধলি সড়ক জনজীবন বিপন্ন প্রতিদিন দুর্ভোগ লাখো মানুষের মরণ ফাঁদ।রাজু বাজার-সিধলি সড়কের সারা রাস্তায় বড় বড় গর্তে পরিনত হয়েছে।নেত্রকোনার রাজু বাজার থেকে সিধলি বাজার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়ক এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

 

প্রতিদিন এই সড়কে চারটি উপজেলার মানুষের চলাফেরা করতে হয় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন সংস্কার টেন্ডার না হওয়ায় বৃষ্টির পানিতে বন্যায় বড় বড় গর্তে এটি এখন মারণফাঁদে পরিণত হয়েছ। নেত্রকোনা পৌরসভা, মেদনী ইউনিয়ন ও কলিয়ারা–গাবরাগাতি ইউনিয়নের মধ্য দিয়ে গেলেও এটি কলমাকান্দা ও দুর্গাপুর বারহাট্টা উপজেলার কয়েকটি ইউনিয়নেরও একমাত্র ভরসা। কয়েক লাখো মানুষের যাতায়াত পরিবহন ব্যবসার ,ক্ষেত্রে মালামাল বহন করে থাকে। তবে যাতায়াত পরিবহন বাড়লেও রাস্তা সেই তুলনায় রাস্তাটা বাড়ছে না সরু থাকার কারণে অতিরিক্ত মালামাল বুঝাই করা ট্রাক ও লড়ি সিএনজি প্রায় দুর্ঘটনা শিকার হয় এতে করে রাস্তা আরো বেশি ভাঙ্গন এবং ফাটল ধরে।

 

সাধারণ জনগণের মতামত এল জি ডি রাস্তার কাজের উন্নয়নের অগ্রগতি বাড়াতে হবে অবহেলিত মানুষের প্রতিদিনের দুর্ঘটনা থেকে মুক্ত হতে হবে। তবে এই বিষয়ে কথা বললে এলজিডি নির্বাহী অফিসার টনক লাগিয়ে কথা বললেন উপরোস্ত কর্মকর্তার সাথেই কথা হয়েছে টেন্ডার হলেই কাজ শুরু করব।এই রাস্তাটি প্রাণকেন্দ্র বললেই চলে বারহাট্টা দুর্গাপুর ও কলমাকান্দা নেত্রকোনা সদর সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে সিধলি বাজার থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ১২-১৩টি বাস নিয়মিত চলাচল করত। কিন্তু এখন অসংখ্য গর্তে ভরা সড়কটিতে যাতায়াত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হয়ে পড়ায় মানুষ বিকল্প পথে যেতে বাধ্য হচ্ছে সড়কের কারণে সময় ও অর্থের অপচয় হচ্ছে বিপদগ্রস্ত। আগে যে পথ আধা ঘণ্টায় অতিক্রম করা যেত, এখন লাগছে দুই ঘণ্টারও বেশি একই সঙ্গে ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ।সিধলি গ্রামের সাবেক রুবেল চেয়ারম্যান বলেন, ‘এই ভাঙা সড়ক ব্যবহার করতে গিয়ে কষ্টের শেষ নেই। বিকল্প রাস্তা দিয়ে ঘুরে যেতে হয় সময় অনেকটা অপচয় করতে হয় আর না হয় এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে চলাচল করাটা প্রতিদিনই নিত্য ,নতুন দুর্ঘটনা ঘটে যায় । সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে রোগীরা নেত্রকোনা বা ময়মনসিংহ হাসপাতালে যেতে অনেক রোগী পথেই আরও অসুস্থ হয়ে পড়ে না হয় মারা যাই।

 

গর্ভবতী নারীদের অনেক সময় বাঁসে করে খাট বানিয়ে হাসপাতালে নিতে হয়।’বড়ুয়ারি এক ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন, ‘এই ১৩ কিলোমিটারে রাস্তা এতটাই মানুষের দুর্ঘটনার সম্মুখীন হতে হয় আটটি প্রাথমিক ও দুটি মাধ্যমিক বিদ্যালয় পাশাপাশি মাদ্রাসায় এতিমখানা রয়েছে। এতে বাচ্চাদের স্কুল কলেজ সময় মিলিয়ে পরীক্ষার হলে যাওয়া কঠিন হয়ে যায় দুজন নারী শিক্ষক ইজিবাইক দুর্ঘটনায় আহত হয়েছেন জানা যায়। এই রাস্তার অবনতির কারণে অনেক ছাত্র ছাত্রী দূর দূরান্ত থেকে আসায় অনুপস্থিতি থাকে বেশির ভাগই , বাচ্চাদের পড়াশোনা অমনোযোগী হয়ে পড়ে এবং পড়াশোনায় অনেকটা পিছিয়ে যাচ্ছে।’গাবরাগাতি গ্রামের দেলোয়ার হোসেন বলেন, ‘সবজি ও ফসল ফলাই ঠিকই, কিন্তু পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এখন আর পাইকারেরা গ্রামে আসতে চান না।’ সিধলি বাজারের অনেক ব্যবসায়ী ও শাহজাহান কৃষি কাজের জন্য কিটনাশক ঔষধ এবং সরঞ্জাম পাতি কাঁচামাল রড সিমেন্ট ইত্যাদি আনতে হয় বলেন, ট্রাক ও পিকআপ এখন এই সড়ক এড়িয়ে চলছে ডবল ভাড়া দিয়েও পাওয়া যাচ্ছে না সিএনজি অটোচালক রবিন মিয়া, পিকআপচালক আল আমিনসহ অনেকে একই অভিযোগ করেন ‘যাত্রী কমেছে, গাড়ির যন্ত্রাংশ বারবার নষ্ট হচ্ছে, দুর্ঘটনা লেগেই আছে।

 

আয় কমার চেয়েও বেশি খরচ হচ্ছে গাড়ি মেরামতে, সংসার চালানো কঠিন।’রাজু বাজার-সিধলি সড়কের কালিরায়া গ্রামের সামনে থেকে গত শুক্রবারে ছবির দৃশ্য দেখে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই ছিল না ইলেকট্রনিক, মিডিয়া, এবং মানববন্ধন করেও এ রাস্তার কাজ সুরেহা পাচ্ছে না। কালিয়ারা গ্রামের জসিম হোসেন দুর্ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘গতকালই আমাদের অটো উল্টে পড়ে কোমরে হাতে ব্যাথা পেয়েছে , আরও দুজন আহত হয়েছেন। এক সপ্তাহে একাধিক দুর্ঘটনা ঘটেছে অথচ কেউ কোনো সমাধানে এগিয়ে আসছে না।নেত্রকোনা সদর উপজেলা প্রকৌশলী পর্যাপ্ত বরাদ্দ না থাকায় এ অবস্থা হয় সাময়িক সংস্কার করা হলেও বর্ষায় তা টেকে না পুনর্নির্মাণ ও প্রশস্তকরণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এইভাবেই সাধারণ জনগণকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছে।

 

নেত্রকোনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বলেন, ‘১৩ দশমিক ৯ কিলোমিটার সড়কের মধ্যে ২ কিলোমিটার মেরামত করা হয়েছে। বাকি অংশের জন্য আরটিআইপি-৩ প্রকল্পে প্রস্তাব পাঠানো হয়েছে বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু হবে এভাবেই বলে বলে প্রতিবছরই পার হয়ে যাচ্ছে এলজিডির নির্বাহী প্রকৌশলী গাফিলতির কারণে।

 

আর এদিকে জনগণের ভোগান্তির শেষ নেই জনজীবন বিপন্ন হয়ে পড়েছে ১১ কিলোমিটার রাস্তা টেন্ডার সংস্কার না হওয়ায়। এখন বর্তমান সরকারের প্রদান উপদেষ্টা নেত্রকোনা জেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য জনসাধারণের ঐক্যবদ্ধভাবে দুঃখ সম্বরণা পূর্ণ হাওয়ার জন্য আত্মপ্রকাশ করেছেন। অতি দ্রুত রাস্তাটা কাজ শুরু না করলে মানুষের জীবনের চরমভাবে দুর্ভোগ বিপদগ্রস্ত হয়ে পড়বে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
সারাদেশ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা

17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
সারাদেশ

মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
সারাদেশ

হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান

07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
সারাদেশ

কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান

05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
সারাদেশ

ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা

08 Mar 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প
সারাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প

07 Mar 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম