ওসমানীনগরে কৃষকের মুখে আনন্দের হাসি
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতঃ সিলেটের ওসমানীনগর উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার আটটি ইউনিয়নের মাঠজুড়ে এখন সোনালি ধানের শীষে ভরে উঠেছে কৃষকদের স্বপ্ন। অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টি পাওয়ায় এ মৌসুমে আমন আবাদ সফল হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ওসমানীনগরের আটটি ইউনিয়নে ৮,৭৬৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটা শুরু হয়েছে, এবং কৃষকের মুখে এখন পরিপূর্ণ তৃপ্তির হাসি।
উপজেলা কৃষি অফিসার উম্মে তামিমা বলেন, চলতি মৌসুমে আবহাওয়া ছিল অনুকূল, সময়মতো বৃষ্টি হয়েছে, আর কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়েছেন। ফলে এবারের আমন ধানে আশানুরূপ ফলন পাওয়া গেছে। উপজেলার প্রায় সব ইউনিয়নেই বিচ্ছিন্নভাবে ধান কাটা শুরু হয়েছে। আমরা আশা করছি উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
স্থানীয় কৃষক আহমদ আলী জানান, এবারের ফসল খুব ভালো হয়েছে। আগের বছরের তুলনায় ফলন বেশি। আবহাওয়া ভালো থাকায় কোনো পোকামাকড়ের আক্রমণ হয়নি। আল্লাহর রহমতে আমরা সবাই খুব খুশি।
কৃষি বিভাগ জানায়, আমন মৌসুম শেষে রবি ফসলের প্রস্তুতিও শুরু হবে শিগগিরই। এবারের এই ফলন কৃষকদের আর্থিকভাবে স্বস্তি দিয়েছে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে কৃষি বিভাগ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026