এসএসসি পাশে সৈনিক নেবে সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনীতে ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। একজন প্রার্থী সাধারণ (জিডি) অথবা টেকনিক্যাল ট্রেড (টিটি) বিভাগে আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা ২০২৬ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
বিভাগের নাম: সাধারণ (জিডি) এবং টেকনিক্যাল ট্রেড (টিটি) বিভাগ
পদের নাম: সৈনিক
পদসংখ্যা: নির্ধারিত নয়
বয়স ও শিক্ষাগত যোগ্যতা
সাধারণ (জিডি) ট্রেড (পুরুষ ও নারী):
বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭-২২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ- ৩.০০ থাকতে হবে।
টেকনিক্যাল ট্রেড (টিটি) (পুরুষ ও নারী):
বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭-২৩ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল হতে কারিগরি বিষয়সহ পরীক্ষায় কমপক্ষে জিপিএ- ৩.০০ থাকতে হবে। অথবা এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ- ৩.০০ থাকতে হবে।
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি তবে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।
নারী: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি তবে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ৫ ফুট, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি। চোখের মান: ৬/৬।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে (এসএমএস) অথবা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনী মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং রেজিস্ট্রার ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে।
প্রার্থী নির্বাচন পদ্ধতি: কয়েকটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) এবং সাক্ষাৎকার।
আবেদন শুরু: ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে আবেদন করতে পারবেন।
আবেদন শেষ: ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
08 Mar 2026