দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

২১ ডিসেম্বর বিশ্ব মেডিটেশন দিবস ‘মন ভালো তো সব ভালো’

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 22 ডিসেম্বর, 2025 1 বার পঠিত
২১ ডিসেম্বর বিশ্ব মেডিটেশন দিবস ‘মন ভালো তো সব ভালো’

ঢাকা বিশেষ প্রতিনিধি: মেডিটেশন চর্চায় সচেতনতা সৃষ্টি করতে জাতিসঙ্ঘ ২১ ডিসেম্বরকে ঘোষণা করেছে ‘বিশ্ব মেডিটেশন দিবস’ হিসেবে। দিবস ঘোষণার ভেতর দিয়ে জাতিসঙ্ঘ মূলত মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের সার্বজনীন অধিকারকেই স্মরণ করিয়ে দিতে চায়। বৈজ্ঞানিক নানা গবেষণার ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন মেডিটেশনকে উল্লেখ করছে ‘নিজের যতœ নিজে নেয়ার পদ্ধতি’ হিসেবে। উৎসাহিত করছে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্যে নিয়মিত মেডিটেশন চর্চায়।

জাতিসঙ্ঘ ‘বিশ্ব মেডিটেশন দিবস’ এর ঘোষণা দিয়েছে ২০২৪ সালে। কিন্তু মেডিটেশনের চর্চা বহু প্রাচীন। এটি আসলে মনের ব্যায়াম। মনকে স্থির করার বহু পুরনো এক পদ্ধতি। মনকে ভালো রাখার অব্যর্থ হাতিয়ার। মনের শক্তিকে নানা কাজে লাগানোর পরীক্ষিত প্রক্রিয়া। মনকে প্রশান্ত করে শরীর সুস্থ রাখার এক কার্যকর অনুশীলন; যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
নিয়মিত মেডিটেশন অনুশীলনে মন হয় প্রশান্ত ও অচঞ্চল। স্নায়ুপেশী হয় শিথিল। মন চাপমুক্ত হওয়া এবং দেহের শিথিলায়নের ভেতর দিয়ে কমে যায় মনোদৈহিক রোগের ঝুঁকি। বৃদ্ধি পায় রোগপ্রতিরোধ ক্ষমতা। ফলে শারীরিক সুস্থতার পরিমাণও বেড়ে যায়।

দেহ-মনের ভালো থাকার মাত্রা বৃদ্ধি পেলে সেটির ইতিবাচক প্রভাব পড়ে পেশা জীবনে। শিক্ষার্থী হলে বাড়ে মনোযোগ, আত্মবিশ্বাস ও আগ্রহ। কমে যায় পরীক্ষাভীতি। সুস্পষ্ট হয় জীবনের লক্ষ্য। যা বর্তমান সময়ের জেন-জিদের জন্য খুবই জরুরি। চাকরিজীবী হলে বাড়ে কাজের প্রতি আন্তরিকতা। বাড়ে নিজের কাজ সবচেয়ে ভালভাবে করার প্রত্যয়। ব্যবসায়ী হলে বাড়ে শান্তভাবে সকল পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা। গৃহিণী হলে বাড়ে ধৈর্য্য ও মমতা। যা সঠিক প্যারেন্টিংয়ের মৌলিক শর্ত। যা পরিবারকে করে সুখী ও সফল। পরিবারকে সুখী করার জন্যে মেডিটেশন এখন বহু কাউন্সেলরের আবশ্যকীয় পরামর্শ উপাদান। কেননা মন যখন সমমর্মী তখন যে কোনো সম্পর্কই হয়ে ওঠে আরো সুন্দর। এসবের বাইরে আত্মিক উন্নতির জন্যে মেডিটেশনের ভূমিকা বলাই বাহুল্য। নিয়মিত চর্চাকারীরা হয়ে ওঠেন আগের চেয়ে আরো বেশি মানবিক। একত্রিত হন সেবামূলক নানা কাজে।
বাংলাদেশে তিন দশকেরও বেশি সময় ধরে মেডিটেশন চর্চাকে জনপ্রিয় করে তুলছে কোয়ান্টাম ফাউন্ডেশন। হাজার হাজার সদস্য শুভানুধ্যায়ী নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেরা আগের চেয়ে ভালো আছেন। অন্যদেরকেও রাখছেন ভালো। যুক্ত হচ্ছেন সামাজিক-মানবিক নানান কাজে।

২১ ডিসেম্বর রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত হাজারো ধ্যানীর উপস্থিতিতে থাকছে মেডিটেশনের বিশেষ আয়োজন। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটসহ দেশব্যাপী উল্লেখযোগ্য বিভিন্ন স্থানে একসাথে মেডিটেশন করবেন শান্তিপ্রিয় অসংখ্য মানুষ। যারা বিশ্বাস করেন, মন ভালো তো সব ভালো। বিশ্ব মেডিটেশন দিবসকে কেন্দ্র করে আরও আরও মানুষ যুক্ত হোক ভালো থাকার এই মিছিলে- এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সকলের।#
(৩৬৪ শব্দ)

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
সারাদেশ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা

17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
সারাদেশ

মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
সারাদেশ

হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান

07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
সারাদেশ

কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান

05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
সারাদেশ

ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা

08 Mar 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প
সারাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প

07 Mar 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম