দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

মালিক-কাইয়ুমে ফেঞ্চুগঞ্জে ধানের শীষের মিছিলে জনতার গণজোয়ার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 09 ফেব্রুয়ারি, 2026 1 বার পঠিত
মালিক-কাইয়ুমে ফেঞ্চুগঞ্জে ধানের শীষের মিছিলে জনতার গণজোয়ার

মো:জহিরুল ইসলাম বাবলু,সিলেট :

 

০৯ ফেব্রুয়ারী ২০২৬ (সোমবার) বিকাল ৪.০০টায় সিলেট ফেঞ্চুগঞ্জ ফেরিঘাটে নির্বাচনী পথসভা শেষে সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিলে জনতা জনজোয়ারে মুখরিত হয় পুরো ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট থেকে ফেঞ্চুগঞ্জ বাজার। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, সবার জীবনমান উন্নয়নে আসন্ন জাতীয় নির্বাচনে এম এ মালিকের ধানের শীষ প্রতীক ইনশাআল্লাহ বিজয়ী হবেন।

প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ আব্দুল মালিক বলেন, বাজারের যানজট নিরসন, রাস্তাঘাট উন্নয়ন, মাদ্রাসা ও কলেজের উন্নয়ন এবং নদীভাঙন রোধ—সবকিছুই নির্বাচনে জয়ী হলে অতিদ্রুত কাজ আরম্ভ করা সম্ভব হবে।

এম এ মালিক ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ তারিখ ফজরের নামাজের পর সবাই পরিবার-পরিজন নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। তিনি বলেন, “আপনার একার ভোট নয়, পরিবারসহ গেলে একাধিক ভোট নিশ্চিত হবে—এটাই আমাদের শক্তি।”

নির্বাচনের পরও জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এলাকার মুরব্বি ও নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বারবার জনগণের কাছে আসবেন এবং তাদের পরামর্শ নিয়েই এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন।

জনসমাবেশে আরও উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনে সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান ছুফি চৌধুরী, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নেহার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নয়ন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, অসংখ্য সমর্থক ও হাজারো জনতা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম