দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) অন্যতম সেরা অঞ্চল গড়ে তুলতে চাই: এম এ মালিক

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 09 ফেব্রুয়ারি, 2026 1 বার পঠিত
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) অন্যতম সেরা অঞ্চল গড়ে তুলতে চাই: এম এ মালিক

মো জহিরুল ইসলাম বাবলু,সিলেট :

 

৭ ফেব্রুয়ারী ২০২৬ (শনিবার) সিলেট দক্ষিণ সুরমা সিলাম ইউনিয়নে সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী জনসংযোগ, পথসভা, আলোচনা সভা, দোয়া মাহফিল শেষে তিনি লালাবাজার ইউনিয়নে জনসভা অংশগ্রগণ করেন। এম এ মালিক বলেন “আমি বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জসহ দক্ষিণ সুরমাকে সিলেটের অন্যতম সেরা এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আপনাদের সমর্থন ও দোয়া প্রয়োজন।”

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকের ওপর থাকা ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে এবং কৃষি কার্ড থাকলে কোনো ধরনের সুপারিশ ছাড়াই কৃষিঋণ পাওয়ার নিশ্চয়তা থাকবে।

তিনি বলেন কৃষক, নারী ও সাধারণ মানুষের কল্যাণে বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে তিনি দক্ষিণ সুরমার ন্যায্য অধিকার ও উন্নয়নের কথা বলবেন।

তিনি বলেন, ভবিষ্যতে কৃষকরা যদি ট্র্যাক্টর বা আধুনিক কৃষি যন্ত্রপাতি কিনতে চান, সেক্ষেত্রে ব্যাংক থেকে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করে মাসিক নগদ সহায়তা প্রদান করা হবে।

নারী উন্নয়ন প্রসঙ্গে এম এ মালিক বলেন, মা-বোনদের স্বাবলম্বী করতে বিএনপি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হবে, যাতে তারা সমাজ ও অর্থনীতিতে আত্মনির্ভরশীল হতে পারে।

আগামী নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে তিনি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।

বক্তব্যের শেষাংশে এম এ মালিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের কথা তুলে ধরে বলেন, বিএনপি উন্নয়ন ও নিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী।

তিনি তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের কথা স্মরণ করে বলেন, ভোটাধিকার পুনরুদ্ধার ও দেশের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন সিলাম ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মালেক মল্লিক, আরও উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় জাসাস এর আহবায়ক হেলাল খান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বজলুর রহমান, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরণ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, লালাবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি জিলা মিয়া, সাধারণ সম্পাদক সিফতা, সকল ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকসহ অসংখ্য জনতা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম