বিএনপি নেতা ইঞ্জি মঞ্জুরুল আহসান মুন্সী বহিষ্কার
গোবিন্দ চক্রবর্ত্তী, কুমিল্লা:
দেবিদ্বারে হুমকিমূলক বক্তব্যের পর মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি,
নির্বাচনী পরিবেশ শান্ত ও উৎসবমুখর রাখার প্রত্যাশার মধ্যেই দেবিদ্বারে হুমকিমূলক বক্তব্যের অভিযোগে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার এলাকায় ট্রাক প্রতীকের সমর্থনে আয়োজিত এক উঠান বৈঠকে প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়।
সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়—
“যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা অন্য কাউকে ভোট দেন, আমি আপনাদের কাউকে ছাড়বো না। ঘর-ঘর-বাড়ী সব পুড়াইয়া ছাড়খাড় করে দিবো।”
এ ঘটনার পরদিনই দলীয় নীতি, আদর্শ ও সংগঠন পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
08 Mar 2026