নির্বাচনের কেন্দ্র নিরাপত্তা নিয়ে ফেনীতে RAB -7 এর প্রেস ব্রিফিং
মোঃ ফেরদৌস আলম (খান), ফেনী:
ফেনী পিটিআই স্কুল মাঠে আজ ১১-০২-২৬ (বুধবার) দুপুর ২:৩০ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি ও ভোটকেন্দ্রের নিরাপত্তা বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করেন RAB -7।
উক্ত ব্রিফিংয়ে ভোটকেন্দ্রে নিরাপত্তা এবং সাধারণ ভোটারদের নিরাপদে ভোট দেয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন দায়িত্বরত RAB -7 এর উর্ধ্বতন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
আগামীকাল ১২ তারিখ ভোট চলাকালীন সময়ে ফেনীর সদর উপজেলা সহ ছয়টি উপজেলায় ড্রোন এর মাধ্যমে কেন্দ্র পর্যবেক্ষণ করবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ড্রোন নিয়ন্ত্রণের জন্য আলাদা ফোর্স গঠন করা হয়েছে।
ড্রোনের মাধ্যমে ফুটেজ দেখে যে সকল কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হবে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে সাংবাদিকদের কে জানান।
উক্ত ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে আরো জানান গত ৪৮ ঘন্টায় যৌথ অভিযানের মাধ্যমে ফেনীতে মাদক দ্রব্য সহ অনেক মাদক কারবারিকে গ্রেফতার করতে পেরেছেন।
এছাড়াও নির্বাচনের আগের দিন রাতে যেন কোনো রকম সমস্যা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে ওইদিকে নজর দিবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
08 Mar 2026