দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ফেনী সদর আসন হারানোর শঙ্কায় বিএনপি

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 11 ফেব্রুয়ারি, 2026 1 বার পঠিত
ফেনী সদর আসন হারানোর শঙ্কায় বিএনপি

মোঃ ফেরদৌস আলম খান,ফেনী:

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে ভোটের উত্তাপ চরম আকারে ছড়িয়ে পড়েছে। জেলা সদরের আসনটি দীর্ঘসময় ধরে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত হলেও এবার জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ঈগল প্রতীক নিয়ে আসনটিতে পরিবর্তন আনতে মরিয়া হয়ে উঠেছেন।

তৃণমূল থেকে শহর পর্যন্ত ঈগলের বাতাস বইতে শুরু করেছে। ফলে তিনবারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন ভিপির ধানের শীষে বিজয়ী হতে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।

১১ দলের সমর্থকদের মতে, মানুষের পরিবর্তনের আকাঙ্খায় জামায়াতের তৃণমূল গোছানোর কৌশলে ভোটের মাঠে নতুন সমীকরণ হতে চলেছে। ১২ ফেব্রুয়ারি পরিবর্তনের পক্ষেই ঈগলের পক্ষে রায় দেবেন।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফেনী-২ আসনে ৪ লাখ ৩৭হাজার ৭৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২ লাখ ২৫ হাজার ৮৮১ জন পুরুষ, ২ লাখ ১১ হাজার ১৯৪ জন নারী ও হিজড়া ভোটার ৩ জন। এখানে কাগজে-কলমে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ধানের শীষ ও ঈগল প্রতীকে মূল লড়াই হবে।

এছাড়া মাওলানা একরামুল হক ভুঞা হাতপাখা, তারেকুল ইসলাম ভুঞা ট্রাক, মো: হারুনুর রশিদ ভুঞা রিক্সা, সামছুদ্দিন মজুমদার সাচ্চু তাঁরা, জসিম উদ্দিন কাঁচি, সাইফুল করিম মজুমদার প্রজাপতি, মোহাম্মদ আবুল হোসেন বটগাছ, তাহেরুল ইসলাম ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই সবাই প্রচার-প্রচারণা করেছেন।

জানা গেছে, প্রচারণার শেষদিনে মঙ্গলবার সকালে ধানের শীষ ও সন্ধ্যায় ঈগলের পক্ষে গণমিছিল হয়েছে। দুইপক্ষই সমানতালে মাইকিং, গণসংযোগ, পথসভা, উঠান বৈঠকসহ প্রচারণা চালিয়েছেন। তবে ঈগল প্রতীক নিয়ে বেশ আগ্রহ থাকায় নানা কর্মসূচি নিয়ে তরুণ-ছাত্ররা সরব রয়েছেন। মজিবুর রহমান মঞ্জু জুলাই গণঅভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকায় ১১ দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তরুণ-ছাত্ররা তাকে নিয়ে ভোটারদের সমর্থন আদায়ে গণসংযোগ করছেন।

এদিকে ঈগলের গণমিছিলের আগের দিন মঞ্জুর নিজ ইউনিয়ন শর্শদী বাজারে জামায়াত কর্মীর দোকান থেকে ব্যানার-পোস্টার লাগানোর পাইপ আটকের ঘটনায় রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়ে পড়ে। কারণ এ আসনের এমপিই হয়ে ওঠেন জেলার নিয়ন্ত্রক। এ আসনে তিনবার সংসদ সদস্য ছিলেন ধানের শীষের অধ্যাপক জয়নাল আবদীন ভিপি। তার বিপরীতে আওয়ামী লীগ জিতেছে বাকি সব নির্বাচনে। এরপর ২০১৪ সালে বিনা ভোটে, ২০১৮ ও ২০২৪ সালে একতরফা ভোটে কার্যক্রম নিষিদ্ধ হওয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সংসদ সদস্য হয়েছিলেন।

ভোটের হিসেবে অন্য দলের তুলনায় বিএনপি এগিয়ে থাকলেও এবার জামায়াত জোটের কারণে সমীকরণ ভিন্ন বলে মনে করছেন রাজনৈতিক সচেতন মহল। এবি পার্টির তেমন শক্ত অবস্থান না থাকলেও জামায়াত-শিবির ঈগলের পক্ষে কোমর বেঁধে মাঠে নেমেছে। সেক্ষেত্রে ধানের শীষের প্রার্থীর ঘাম ঝরাতে হচ্ছে মাঠে।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিযোগ, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে ভিপি জয়নালের সরাসরি মাঠপর্যায়ের ভূমিকা ছিল সীমিত, নেতাকর্মীদের আপদে-বিপদে তাকে পাওয়া যায়নি। বয়সজনিত কারণেও তিনি অনেকটা নিষ্ক্রিয়-এমন অভিযোগও ওঠে। তবে মনোনয়ন পাওয়ার পর ভিপি জয়নাল নিজে থেকেই নেতাকর্মীদের সাথে দূরত্ব ঘোচানোর চেষ্টা চালান।

১১ দলীয় জোটের নেতাকর্মীরা জানান, অতীতে ভিপি জয়নাল তিনবার এমপি থাকলেও ফেনীর উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ফলে এবার ভোটাররা নতুন মুখের দিকে ঝুঁকতে পারেন। বিশেষ করে নতুন ও নারী ভোটাররা পরিবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারেন।

অপরদিকে রাজনীতির পুরোনো খেলোয়াড় ভিপি জয়নালও শেষ পর্যন্ত লড়াই ছাড়ছেন না। জীবনের শেষ প্রান্তে এসে আরেকটি বিজয়ের আশায় তিনি মাঠে সক্রিয় রয়েছেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ভোটব্যাংকও জয়-পরাজয়ের ক্ষেত্রে গুরত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, সব মান-অভিমান ভুলে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করছেন। আমরা আশাবাদী, রেকর্ড ভোটে বিএনপি জয়ী হবে।

জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান আমাদেরকে জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর ঈগল প্রতীকের পক্ষে সর্বাত্মকভাবে কাজ করছেন। আমাদের কেন্দ্রীয় আমিরে জামাত ফেনীর জনসভায় ঈগলকে দাঁড়িপাল্লার পার্থী হিসাবে ঘোষণার পর আমাদের দলের মধ্যে আর কোনো গ্রুপিং নেই।

এবার ভোটাররা প্রতীক নয়, সৎ, যোগ্য ও দক্ষতা বিবেচনায় ভোট দেবেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
সারাদেশ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা

17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
সারাদেশ

মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
সারাদেশ

হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান

07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
সারাদেশ

কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান

05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
সারাদেশ

ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা

08 Mar 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প
সারাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প

07 Mar 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম