সিলেট -৩ আসনের ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ নং মাইজগাও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ভোট উৎসবের আমেজ, নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
মোঃ জহিরুল ইসলাম বাবলু,সিলেট:
সিলেট -৩ আসনের অন্তর্গত ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ নং মাইজগাও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কর্মদা এলাকায় অবস্থিত ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই কেন্দ্র প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা যেন এক আনন্দঘন গণতান্ত্রিক উৎসবে পরিণত হয়।
বিশেষ করে মহিলা কেন্দ্রে দেখা যায় দীর্ঘ সারি, উৎসাহ-উদ্দীপনা ও হাসিমুখে ভোট প্রদান। নানা বয়সী নারী ভোটাররা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ও সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অনেক নারী ভোটারই জানান, গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ দিনে অংশ নিতে পেরে তারা গর্বিত ও আনন্দিত।
কেন্দ্রজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, স্বেচ্ছাসেবকদের সহযোগিতা এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণ ভোটারদের আস্থাকে আরও দৃঢ় করেছে। সার্বিকভাবে ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশের দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই দৃশ্য প্রমাণ করে, জনগণের মধ্যে ভোটাধিকার প্রয়োগের আগ্রহ ও গণতন্ত্রের প্রতি বিশ্বাস এখনো দৃঢ় ও শক্তিশালী।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026