তাড়াশে নির্বাচনী ভোজ চলাকালে সংঘর্ষ, আহত ১
লিটন আহমেদ, তাড়াশ (সিরাজগঞ্জ):
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি আইনুল হক বিপুল ভোটে জয়লাভ করায় তাড়াশের ১নং তালম ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে এই বিজয় উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক নৈশভোজকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিপি আইনুল হকের বিজয় উদ্যাপন উপলক্ষে গত ১৩/০২/২৬ রোজ শুক্রবার ১নং তালম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দামড়া গ্রামে গ্রামবাসীর উদ্যোগে খিচুড়ি ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে স্থানীয় একটি কুচক্রী মহল খিচুড়ি ভাগাভাগি করাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এই সংঘর্ষে মো: সুলতান মাহমুদ (পিতা: কাজেম আলী) নামের একজন গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এই বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি,অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
08 Mar 2026