ফেঞ্চুগঞ্জে খাদ্য সামগ্রী বিতরন
মো:জহিরুল ইসলাম বাবলু,সিলেট:
দরীদ্র পীড়িত মানুষের পাশ্বে দাড়ানো
একটি মহতী প্রশংসিত উদ্যোগ
–আজিজুন্নাহার ইউএনও
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার বলেছেন পবিত্র রমদ্বান মাসে দরীদ্র পীড়িত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরনের মত ভালো কাজ আর কিছুই হতে পারেনা। একটি পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী প্রদান নি:সন্দেহে একটি বড় প্রশংসনীয় কাজ।
গত ২০ ফেব্রুয়ারী হেল্প ফর নিডি ইউকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেছেন।
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্হাপনায় ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির কার্য্যালয়ে খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মনিরুল ইসলাম। ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর পরিচালনায়
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিতরন কার্য্যক্রমের বাংলাদেশের সম্বন্নয়ক শাহীন আহমদ খান, প্রেসক্লাব সদস্য আব্দুর রহমান বাবুল।
এবার ২ শতাধিক পরিবারকে জনপ্রতি ২৫ কেজি চাল সহ সাড়ে ৩ হাজার টাকার খাদ্য সমগ্রী বিতরন করা হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026