সালথায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
মোঃ মেহেদী হাসান,সালথা ফরিদপুর:
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”—এই অমর স্লোগানে মুখরিত হয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সালথা থানা প্রাঙ্গণ ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বাবলুর রহমান খানসহ পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও সালথা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী, ফায়ার সার্ভিসের কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার আদায়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
তারা আরও বলেন, ভাষা শহীদদের আদর্শ ধারণ করে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি পালিত হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
08 Mar 2026