মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর ভূমিকার আহ্বান আইন-শৃঙ্খলা সভায়
মো কবির হোসেন রাজিব,গাজীপুর :
কালীগঞ্জ উপজেলায়ে
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়ম দমনে কঠোর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম ফজলুল হক মিলন। তিনি কালীগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও মাদক নির্মূল, সন্ত্রাস দমন, চাঁদাবাজি প্রতিরোধ এবং দুর্নীতি রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা যানজট নিরসন, অবৈধভাবে মাটিকাটা বন্ধ, বাজার মনিটরিং জোরদার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, বর্তমানে কালীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো ধরনের অপরাধ দমনে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
08 Mar 2026