জামাল উদ্দীনের প্রবীন পিতাকে দেখতে এম এ মালিক
মো জহিরুল ইসলাম বাবলু,সিলেট :
২৪ ফেব্রুয়ারী ২০২৬ (মঙ্গলবার) বিকাল ৪.৪৫ মিনিটে সিলেট দক্ষিণ সুরমা উপজেলা সিলামের ঢালিপাড়ায় বর্ষীয়ান প্রবীন অসুস্থ জামাল উদ্দীনের পিতা হাজ্বী সয়ফুল্লাহ-এর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাড়ীতে যান সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)।
এ সময় তিনি প্রবীণের বাড়ীতে গিয়ে তার চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের পরামর্শ, চলমান চিকিৎসা ব্যয় এবং প্রয়োজনীয় ওষুধপত্রের বিষয়েও খোঁজ নেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, এমপি নিজ উদ্যোগে বাড়িতে এসে খোঁজ নেওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের পরিবারের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোয় আমরা কৃতজ্ঞ।”
এম এ মালিক বলেন, “অসুস্থ ও প্রবীণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যে কোনো প্রয়োজনে আমি পরিবারের পাশে আছি।” তিনি প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই বলেন, জনগণের সুখ-দুঃখে পাশে থাকাই একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব, যা এম এ মালিক নিয়মিতভাবে পালন করে আসছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026