দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

জনগণের ভালোবাসা ও সমর্থনে বিজয়ী হয়েছি: এম এ মালিক

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 27 ফেব্রুয়ারি, 2026 1 বার পঠিত
জনগণের ভালোবাসা ও সমর্থনে বিজয়ী হয়েছি: এম এ মালিক

মো জহিরুল ইসলাম বাবলু,সিলেট :

 

 

২৭ ফেব্রুয়ারী ২০২৭ (শুক্রবার) সিলেট দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ইয়ুথ ফেডারেশন-এর উদ্যোগে কোরআনে খতম ও রমজানের তাৎপর্য শীর্ষক তাফসীর, আলাচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ মালিক। এর পূর্বে তিনি হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) কবরস্থান জিয়ারত করেন। এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে বিজয়ী হয়েছি এবং সবসময় এলাকার প্রতিটি মানুষের পাশে থাকতে চাই। তিনি উল্লেখ করেন, সিলামমসহ আশপাশের প্রতিটি সেন্টারের উন্নয়নে কাজ করবেন ইনশাআল্লাহ।

এম এ মালিক বলেন, এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় হেলথ সেন্টারকে আরও বড় ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সহজে স্বাস্থ্যসেবা পেতে পারেন। আগামী মাস থেকে নতুন কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। এজন্য তিনি উপস্থিত সুধীজন ও সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানের দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এম এ মালিক আয়োজক হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ইয়ুথ ফেডারেশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ইয়ুথ ফেডারেশন-এর উপদেষ্টা ফজলু মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরণ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি আবেদ রাজা, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোকসুদুল করিম নুহেল, সিলাম ৯নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ, হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ইয়ুথ ফেডারেশন-এর সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ ফাহিম, নির্বাহী সভাপতি তানভীর হোসেন মাহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সাব্বির, কোষাধ্যক্ষ লতিফুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মসহ অসংখ্য রোজাদার মুসুল্লি।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম