দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

দোয়া ও ইফতার মাহফিলে এম এ মালিক

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 01 মার্চ, 2026 1 বার পঠিত
দোয়া ও ইফতার মাহফিলে এম এ মালিক

মো জহিরুল ইসলাম বাবলু,সিলেট:

 

 

০১ মার্চ ২০২৬ (রবিবার) সিলেট মহানগরীর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে সিলেটে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠানে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা এম এ মালিক দেশনেত্রী খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রুহের মাগফিরাত কামনা করেন।

এম এ মালিক বলেন, দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দেশের কল্যাণে সফল নেতৃত্ব কামনা করেন।

অনুষ্ঠানে এম এ মালিক দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও সিলেটবাসীর পক্ষ থেকে উপস্থিত চিকিৎসক ও অতিথিদের স্বাগত জানান। তিনি বলেন, “মাদার অব ডেমোক্রেসি মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করছি। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি।”

তিনি আরও বলেন, দেশের বর্তমান ও ভবিষ্যৎ নেতৃত্ব যেন জনগণের প্রত্যাশা পূরণে সফল হয়, সে জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান। তারেক রহমানের নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডা. শামিমুর রহমান, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সিওমেক এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী, ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ড্যাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. মো: জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মোঃ মেহেদী হাসান, যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. এ.কে.এম খালেকুজ্জামান দিপু সিনিয়র, উপদেষ্টা ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সহ-সভাপতি ডা. রেজা মোঃ সামিউল হাসান (বাবু), সহ-সভাপতি ডা. গোলাম সরোয়ার বিদ্যুৎ, সহ-সভাপতি ডা. জিয়াউল করিম, উপদেষ্টা অধ্যাপক ডা. খবির উদ্দিন আহম্মেদ, যুগ্ম মহাসচিব ডা. শেখ ফরহাদসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম