দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

লালাবাজারের ধনপুর খাল খনন সংস্কার কাজের উদ্বোধন করলেন এম এ মালিক

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 05 মার্চ, 2026 1 বার পঠিত
লালাবাজারের ধনপুর খাল খনন সংস্কার কাজের উদ্বোধন করলেন এম এ মালিক

মো জহিরুল ইসলাম বাবলু,সিলেট :

 

 

০৪ মার্চ ২০২৬ (বুধবার) দুপুর ১২.টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের সাড়ে চার কিলোমিটার ধনপুর খাল সংস্কার কাজের শুভ উদ্বোধন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা এম এ মালিক। এ সময় তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে খাল খননকে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি হিসেবে উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এম এ মালিক বলেন, দক্ষিণ সুরমা উপজেলা ও সিলেট-৩ আসনের উন্নয়নে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক (পিডি) ও সরকারি কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় নেতাকর্মী, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এই খাল খনন কর্মসূচির আওতায় ১০হাজারের বেশি কৃষক উপকৃত হবে। আধুনিক বাংলাদেশের কৃষি উন্নয়নের ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময়েও এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। সেই উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান সরকারও কৃষকবান্ধব নীতি বাস্তবায়ন করছে।

এম এ মালিক উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে খাল খনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় তিনি জানান, স্থানীয় সড়ক উন্নয়নের দাবির বিষয়ে প্রয়োজনীয় আবেদন দিলে তা বিবেচনা করা হবে এবং তিনি নিজেও সুপারিশ করবেন। পাশাপাশি পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারের পক্ষ থেকে চাল-ডাল ও ভিজিএফ সহায়তা প্রকৃত দরিদ্রদের মাঝে সুষমভাবে বিতরণের নির্দেশনা দেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রকৃতভাবে বঞ্চিতদের তালিকা প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠাতে হবে, যাতে ন্যায্যভাবে সহায়তা পৌঁছে দেওয়া যায়।

দক্ষিণ সুরমা উপজেলা বিএডিসি, উপজেলা প্রশাসন এবং ডিএই আয়োজিত সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বদ্ধি প্রকল্পের আওতায় খাল খনন সংস্কার কাজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি রিয়াসাদ আজিম আদনানসহ স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম