সিলেট দরগাহ মাজারের দান বাক্স থালা বদ্ব।
সিলেট গোয়াইনঘাট থেকে তাজউদ্দিন তালুকদার দৈনিক দেশ প্রতিদিন, হযরত শাহজালাল (রহ.) দরগাহের প্রধান খাদিম সামুন মাহমুদ খান। যতদূর জানা যায়, দরগাহের সার্বিক ব্যবস্থাপনা এবং আয়-ব্যয়ের হিসাব-নিকাশে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দীর্ঘদিন ধরে মাজারে আগত দান-অনুদানের অর্থের সুনির্দিষ্ট ও প্রকাশ্য হিসাব সাধারণ মানুষের সামনে খুব একটা উপস্থাপিত হয়নি। ফলে বিষয়টি নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন ও কৌতূহল ছিল।
এখন জেলা প্রশাসনের উদ্যোগে সেই হিসাব-নিকাশকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। কারণ দানের অর্থ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি মানুষের আমানত; আর সেই আমানতের হিসাব জানার অধিকার জনগণের রয়েছে।
প্রতিটি দানবক্সে নতুন তালা লাগানো হয়েছে। শুরু হলো হিসাবের নতুন অধ্যায়। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার এই সাহসী এবং সময়োপযোগী উদ্যোগের জন্য মাননীয় জেলা প্রশাসক জনাব সারওয়ার আলম স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026