দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কুলাউড়ার হাজীপুরে চকরনচাপে মন্দির ও জনসাধারণের যাতায়াতের রাস্তা কেটে দেওয়ার অভিযোগ, দ্রুত পুনঃনির্মাণের দাবি

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 15 জুন, 2026 1 বার পঠিত
কুলাউড়ার হাজীপুরে চকরনচাপে মন্দির ও জনসাধারণের যাতায়াতের রাস্তা কেটে দেওয়ার অভিযোগ, দ্রুত পুনঃনির্মাণের দাবি

 

কুলাউড়া প্রতিনিধি: আব্দুল ওয়াদুদ

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চকরনচাপ এলাকায় কয়েক হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এবং স্থানীয় ঐতিহ্যবাহী কালাচাঁদের তলী মন্দিরে যাওয়ার পথ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আব্দুল জলিল ও তার ছেলে রাশেদ আলীর বিরুদ্ধে।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্যক্তিগত জমির দাবি করে আব্দুল জলিল ও তার ছেলে জোরপূর্বকভাবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত জনসাধারণের এই রাস্তা কেটে ফেলেছেন। এতে এলাকার কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি কালাচাঁদের তলী মন্দিরে যাতায়াতও বাধাগ্রস্ত হয়েছে।

 

এলাকাবাসী জানান, বিষয়টি জানাজানি হওয়ার পর গত ১২ জুন ২০২৬ তারিখে ১০নং হাজীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ চৌধুরী বুলবুল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলাল এবং ৪নং ওয়ার্ডের ইউপি সদস্যও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে তারা আব্দুল জলিলের ছেলে রাশেদ মিয়াকে রাস্তা পুনরায় চলাচলের উপযোগী করার নির্দেশ দেন এবং পরবর্তীতে বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসা করার আশ্বাস প্রদান করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

তবে এলাকাবাসীর দাবি, প্রশাসন ও জনপ্রতিনিধিদের পরিদর্শনের কয়েক ঘণ্টা পরই আব্দুল জলিল ও তার ছেলে একটি যন্ত্রচালিত গাড়ি এনে রাস্তার অবশিষ্ট অংশও মাটির সঙ্গে সমান করে দেন, ফলে রাস্তাটির অস্তিত্ব প্রায় বিলীন হয়ে যায়।

 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, “এটি শুধু একটি রাস্তা নয়, কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র পথ এবং মন্দিরে যাওয়ারও প্রধান রাস্তা। দ্রুত রাস্তাটি পুনর্নির্মাণ করে জনসাধারণের চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।”

 

এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করে রাস্তাটি দ্রুত পুনরুদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম