হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৬০০ ( ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেপ্তার
হবিগঞ্জ জেলা স্টাফ রিপোর্টার :- মো ছাবিবর হোসেন
হবিগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় গত ১৩/০৬/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাত ২২:১০ ঘটিকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ১১নং বাঘাশুরা ইউনিয়নস্থ কালিগঞ্জ বাজারের পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করেন। এই বিশেষ অভিযানে ০১ (এক) জন মাদক কারবারীর নিকট থেকে ৬০০ ( ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা।
প্রাপ্ত মাদক জব্দসহ এ ঘটনায় প্রতক্ষ্যভাবে জড়িত ০১ (এক) জন মাদক কারবারী (১) মোঃ শাহ আলম ( ৩৭), পিতা- মোঃ ডোগাই মিয়া, মাতা- আনোয়ারা বেগম, সাং- ছাতিয়াইন উত্তর পাড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জকে আটক করা হয়।
আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026