দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

মাদকের সঙ্গে আপোষ নয় এস.এম. ফয়সল

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 16 জুন, 2026 1 বার পঠিত
মাদকের সঙ্গে আপোষ নয় এস.এম. ফয়সল

‎
‎
‎ হবিগঞ্জ জেলা প্রতিনিধি:- মো:ছাবিবর হোসেন
‎
‎হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম.ফয়সল বলেছেন- মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের ভয়াবহ বিস্তার আজ দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়।
‎বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে, যা দেশের আগামী প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তারা যতই প্রভাবশালী বা ঘনিষ্ঠজন হোক, আইনের আওতায় তাদের আসতেই হবে। মাদক নিয়ন্ত্রণ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে। সমাজের প্রতিটি স্তরে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ মেহেদি হাসানের সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, মীর খুরশেদ আলম, সাবেক কাউন্সিলর ইশরাত জাহান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ প্রমুখ
‎সভায় মাধবপুর বাজারের অভ্যন্তরে অবাধে গবাদিপশু চলাচলের বিষয়টিও আলোচনায় আসে। বাজারে গরু ও অন্যান্য গবাদিপশু অবাধে বিচরণ করায় ব্যবসায়ী ও পথচারীরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে সংসদ সদস্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সক্রিয় হওয়ার আহ্বান জানান। পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে টিন ও নগদ টাকা বিতরণ করেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম