দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বাহুবলের ৩য় শ্রেণির শিক্ষার্থী অপরাজিতা আচার্য্য জাতীয় পর্যায়েও অপরাজিত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 17 জুন, 2026 1 বার পঠিত
বাহুবলের ৩য় শ্রেণির শিক্ষার্থী অপরাজিতা আচার্য্য জাতীয় পর্যায়েও অপরাজিত

 

মো:নূরুল ইসলাম (হবিগঞ্জ জেলা প্রতিনিধি):             বাহুবলের ৩য় শ্রেণির শিক্ষার্থী অপরাজিতা আচার্য্য ‘গল্প বলা’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়েও অপরাজিত রইল| সে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের পর জাতীয় পর্যায়ে এ অনন্য গৌরভ অর্জন করেছে| গত মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়| এ প্রতিযোগিতায় অপরাজিতাসহ সকল বিজয়ীদের শিঘ্রই প্রধানমন্ত্রী তারেক রহমান পুরষ্কৃত করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন| অপরাজিতা আচার্য্য উপজেলার সাতকাপন ইউনিয়নের খরিয়া গ্রামের শিক্ষক দম্পতি অর্ধেন্দু প্রকাশ আচার্য্য ও মিনাক্ষ্মী ভট্টাচার্য্যরে প্রথম সন্তান| সে তার মায়ের কর্মস্থল হরাইটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী| তার পিতা অর্ধেন্দু প্রকাশ আচার্য্য উপজেলার মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন| অপরাজিতা আচার্য্য ইতোপূর্বে সিলেট বিভাগ, হবিগঞ্জ জেলা ও বাহুবল উপজেলা পর্যায়ে উক্ত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে| সে উপজেলার একমাত্র উচ্চারণ ও আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান ‘চারুপাঠ’-এর শিক্ষার্থী|

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম