শ্রীমঙ্গলে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
কুলাউড়া পতিনিধি -আব্দুল ওয়াদুদ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ দুশন্ড ভৌমিক (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন ফুলছড়া চা বাগান এলাকার রমেশ রাজবংশীর বাড়ির সামনের সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে দুশন্ড ভৌমিককে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর নীল রঙের দুটি পলিথিন ব্যাগে রাখা মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে এসআই (নিরস্ত্র) মো. হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026