কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
কুলাউড়া প্রতিনিধি: আব্দুল ওয়াদুদ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল, হুমকি-ধামকি ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কুলাউড়া পৌর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন হাজীপুর ইউনিয়নের চক রনচাপ গ্রামের বাসিন্দা রাশেদ খান।
অভিযুক্ত বিধান দত্ত হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
লিখিত বক্তব্যে রাশেদ খান জানান, তাদের গ্রামের পাশে একটি বটগাছ সংলগ্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীরা পূজা-অর্চনা করেন। অতীতে সেখানে যাওয়ার কোনো নির্দিষ্ট রাস্তা ছিল না। স্থানীয়রা ক্ষেতের জমি ব্যবহার করে যাতায়াত করতেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইউপি সদস্য বিধান দত্ত পূজাস্থলে যাতায়াতের জন্য তার পরিবারের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। এ সময় তিনি রাস্তার জন্য দুই হাত জমি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন এবং বিনিময়ে অন্যত্র দুই শতক জমি দলিল করে দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দেন।
রাশেদের দাবি, এলাকার শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে তারা সরল বিশ্বাসে জমি ছেড়ে দেন। কিন্তু প্রায় তিন বছর পার হলেও প্রতিশ্রুত জমি বুঝিয়ে দেওয়া হয়নি। বরং বিষয়টি নিয়ে বারবার যোগাযোগ করলেও অভিযুক্ত ইউপি সদস্য নানা টালবাহানা করেন।
তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি নিজের জমির অংশ চাষাবাদের উপযোগী করলে বিধান দত্ত ও তার সহযোগীরা তাকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় গত ১৬ জুন কুলাউড়া থানায় বিধান দত্তসহ ১০ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাশেদের ফুফা আব্দুল বশির, সৈয়দ মঈন উদ্দিন ও ফুফাতো ভাই আব্দুল্লাহ মাছুমসহ স্থানীয় কয়েকজন।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য বিধান দত্ত বলেন, “এ এলাকায় কালাচাঁদ নামে একটি প্রাচীন দেবালয় রয়েছে। রাশেদ খানের পিতার সম্মতিতেই সনাতন ধর্মাবলম্বীদের যাতায়াতের সুবিধার্থে রাস্তা নির্মাণ করা হয়েছে।”
উল্লেখ্য, গত ১৫ জুন চক রনচাপ এলাকায় কালাচাঁদ দেবালয়ে যাওয়ার রাস্তা কেটে দেওয়ার অভিযোগে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “রাশেদ খানের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026