দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কোটারকোনা-মনুবাজার সড়কের বেহাল চিত্র, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 19 জুন, 2026 1 বার পঠিত
কোটারকোনা-মনুবাজার সড়কের বেহাল চিত্র, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

 

কুলাউড়া প্রতিনিধি: আব্দুল ওয়াদুদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কোটারকোনা থেকে মনুবাজার বেলিবাঁধ সড়কের প্রায় এক কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজারো মানুষ।

সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোটারকোনা-মনুবাজার সড়কটি এলাকার মানুষের নিত্যদিনের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। কোটারকোনা বাজার, নয়াবাজার কলেজ অ্যান্ড হাই স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। এছাড়া চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন জরুরি প্রয়োজনে কুলাউড়া উপজেলা সদর ও মৌলভীবাজার জেলা শহরে যাতায়াতের জন্যও এই সড়কের ওপর নির্ভরশীল স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, মনু নদীর ভাঙনের কারণে সড়কের কয়েকটি অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা নিজেদের উদ্যোগে কিছু স্থানে লাল পতাকা টানিয়ে সতর্কীকরণ ব্যবস্থা করেছেন। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের অবস্থা দিন দিন আরও নাজুক হয়ে উঠছে।

স্থানীয় বাসিন্দা মাহদি হাসান কামাল বলেন, “জনপ্রতিনিধিদের পক্ষ থেকে একাধিকবার সড়ক সংস্কারের আশ্বাস দেওয়া হলেও এখনো দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি। ফলে শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। বিশেষ করে রোগীবাহী যানবাহন চলাচলের সময় চরম ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও থাকে।”

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম