দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

হবিগঞ্জ মাধবপুর চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির অনুমোদন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 21 জুন, 2026 1 বার পঠিত
হবিগঞ্জ মাধবপুর চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির অনুমোদন

 

‎মো ছাবিবর হোসেন :- স্টাফ রিপোটার হবিগঞ্জ।

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ জাকির হোসেন।

‎রোববার কলেজ পরিদর্শক শেখ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

‎জাকির হোসেন উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম ছাবদুল আলী মাস্টারের জ্যেষ্ঠ পুত্র। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

‎এদিকে, জাকির হোসেনকে অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত করায় বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়ক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

‎এ বিষয় জানতে চাইলে জাকির হোসেন বলেন

‎শুরতেই মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আমার উপর আস্থা রেখে আমাকে চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজের আ্যডহক কমিটির সভাপতি নির্বাচিত করায়, হবিগঞ্জ- ০৪ সংসদীয় আসন (মাধবপুর-চুনারুঘাট) এর মাননীয় সংসদ সদস্য এস এম ফয়সল এমপি মহোদয় কে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।পাশাপাশি সংশ্লিষ্ট সকলকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে এবং ছাত্র- শিক্ষকগনের কল্যানে সবাইকে নিয়ে কাজ করতে চাই। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম