দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বিদ্যুৎস্পৃষ্টে ঝরলো তিন প্রাণ, অনিশ্চয়তায় তিন শিশুর আগামী

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 08 জুলাই, 2026 1 বার পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে ঝরলো তিন প্রাণ, অনিশ্চয়তায় তিন শিশুর আগামী

 

আসিফ বিল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে। মঙ্গলবার দুপুরে গ্রামের কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় বাবা, মা ও ছেলেকে। একই জানাজায় অংশ নেন হাজরো মানুষ। স্বজনদের আহাজারি আর তিনটি অবুঝ শিশুর অসহায় কান্নায় ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ।

নিহতরা হলেন অনন্তপুর গ্রামের বাসিন্দা নুরুল আমীন (৬৫), তার স্ত্রী ফাতেমা বেগম এবং ছেলে ফরহাদ শাহ (৩৫)।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার বিকেলে বাড়ির পাশের একটি দোকানঘরের মেরামতের কাজ চলাকালে বিদ্যুতের মিটার সরানোর চেষ্টা করেন নুরুল আমীন ও তার ছেলে ফরহাদ। এ সময় তারা বিদ্যুতায়িত হন। তাদের বাঁচাতে ছুটে গেলে ফাতেমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় সবচেয়ে অসহায় হয়ে পড়েছে ফরহাদ শাহর তিন সন্তান। বড় সন্তানের বয়স পাঁচ বছর, দ্বিতীয় সন্তানের দেড় বছর এবং ছোট সন্তানটির বয়স মাত্র তিন মাস। এক মুহূর্তে বাবাকে হারিয়ে তাদের জীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। স্বামীর মৃত্যুতে শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন ফরহাদের স্ত্রী। পরিবারটির স্বজনদের কান্নায় স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।

নিহতদের এক স্বজন বলেন, “একটি পরিবারের তিনজন সদস্যকে একসঙ্গে হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ছোট ছোট তিনটি শিশুর ভবিষ্যৎ কী হবে, সেটিই এখন সবচেয়ে বড় চিন্তা।”

গ্রামবাসীর অভিযোগ, বিদ্যুৎ ব্যবহারে অসচেতনতা এবং ঝুঁকিপূর্ণ সংযোগের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সহায়তা এবং নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দুর্গম এলাকার মানুষকে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে আরও সচেতন করতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ সংযোগগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।”

তবে বিদ্যুৎ বিভাগের অবহেলার অভিযোগ নাকচ করেছেন বিশ্বম্ভরপুর পল্লী বিদ্যুৎ সাব-জোনের এজিএম সুলতান মাহমুদ। তিনি বলেন, “বিদ্যুতের মিটার বা সংযোগ স্থানান্তরের আগে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হয়। অনুমতি ছাড়াই মিটার সরানোর চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ধরনের কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাই।”

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি দুর্ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করা হবে। একই সঙ্গে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম