দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় প্রাচীন কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 10 জুলাই, 2026 1 বার পঠিত
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় প্রাচীন কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

 

এম. আজাদ খাঁন
স্টাফ রিপোর্টার বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের দোপাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাচীন কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার দোপাড়া হিন্দুপাড়া এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোপাড়া হিন্দুপাড়া গ্রামের গোকুল চন্দ্র মালির ছেলে দলু চন্দ্র মালি (৩৫) বাড়ির পাশের একটি স্থানে মূর্তিটি দেখতে পান। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে শিবগঞ্জ থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দলু চন্দ্র মালির বাড়ির সামনের পাকা সড়ক থেকে মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসে।

উদ্ধার হওয়া মূর্তিটি কালো কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি। এর উচ্চতা প্রায় ২২ ইঞ্চি হলেও ওজন এখনো নির্ধারণ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তবে এর প্রকৃত বয়স, ঐতিহাসিক গুরুত্ব ও উৎস সম্পর্কে প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মতামত পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

মূর্তি উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন এবং মূর্তিটি দেখতে আসেন। স্থানীয়দের ধারণা, মূর্তিটি দীর্ঘদিন ধরে মাটির নিচে বা কোনো নির্জন স্থানে ছিল এবং অজ্ঞাত ব্যক্তি এটি সেখানে ফেলে রেখে যেতে পারে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, স্থানীয় বাসিন্দা দলু চন্দ্র মালির দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কালো পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে। বর্তমানে মূর্তিটি থানার হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, উদ্ধার হওয়া মূর্তিটি প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ হলে শিবগঞ্জ অঞ্চলের প্রাচীন ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে নতুন তথ্য উদঘাটনের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই তারা মূর্তিটির যথাযথ সংরক্ষণ এবং প্রত্নতাত্ত্বিক গবেষণার দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

শুভেচ্ছা ও অভিনন্দনমৌলভীবাজারের মাটি ও মানুষের নেতা,, জননেতা জনাব এম.নাসের রহমান (এম,পি)
শিল্প-ও-সংস্কৃতি

শুভেচ্ছা ও অভিনন্দনমৌলভীবাজারের মাটি ও মানুষের নেতা,, জননেতা জনাব এম.নাসের রহমান (এম,পি)

21 Aug 2026
বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প 👁️✨  ৭নং কুমিরা ইউনিয়ন ( ১থেকে ৯নং ওয়ার্ড) 
শিল্প-ও-সংস্কৃতি

বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প 👁️✨ ৭নং কুমিরা ইউনিয়ন ( ১থেকে ৯নং ওয়ার্ড) 

18 Aug 2026
আজ সুনামগঞ্জ সদর সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম
শিল্প-ও-সংস্কৃতি

আজ সুনামগঞ্জ সদর সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম

11 Aug 2026
মানবিক ও সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় সোহানা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন  ইসমাইল হোসেন রকী
শিল্প-ও-সংস্কৃতি

মানবিক ও সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় সোহানা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ইসমাইল হোসেন রকী

17 May 2026
আইপা অ্যাওয়ার্ড পেলেন ইসমাইল হোসেন রকী   প্রতিষ্ঠাতা ও পরিচালক আন্তর্জাতিক সাংস্কৃতিক মৈত্রী পরিষদ
শিল্প-ও-সংস্কৃতি

আইপা অ্যাওয়ার্ড পেলেন ইসমাইল হোসেন রকী  প্রতিষ্ঠাতা ও পরিচালক আন্তর্জাতিক সাংস্কৃতিক মৈত্রী পরিষদ

01 Nov 2025
মঠবাড়িয়ায় শ্রেষ্ঠ সংগঠনের স্বীকৃতি পেল ‘হাতেখড়ি ফাউন্ডেশন’
শিল্প-ও-সংস্কৃতি

মঠবাড়িয়ায় শ্রেষ্ঠ সংগঠনের স্বীকৃতি পেল ‘হাতেখড়ি ফাউন্ডেশন’

14 Apr 2025
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম