দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বগুড়ায় মালয়েশিয়া প্রবাসীর বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন স্ত্রীর দাবি— ৪০ লাখ টাকা চুরির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্তের আহ্বান

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 13 জুলাই, 2026 11 বার পঠিত
বগুড়ায় মালয়েশিয়া প্রবাসীর বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন স্ত্রীর দাবি— ৪০ লাখ টাকা চুরির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্তের আহ্বান

 

এম. আজাদ খান
স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার কাটাবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল খালেকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এবং থানায় দায়ের করা প্রায় ৪০ লাখ টাকা চুরির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী মোছা. লাভলী আক্তার।

রবিবার (১২ জুলাই ২০২৬) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লাভলী আক্তার। তিনি বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বস্তাল গ্রামের আবু দাইয়ানের ছেলে মালয়েশিয়া প্রবাসী আবুল কালাম ও তার ভাই হোসেন আলী পরিকল্পিতভাবে তার স্বামী আব্দুল খালেককে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ৯ জুন ২০২৬ তারিখে মালয়েশিয়ায় সহকর্মীর লকার থেকে ১ লাখ ৩৬ হাজার ৫০৫ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ ৯৫ হাজার ১৫০ টাকা) চুরি করে আব্দুল খালেক পালিয়ে গেছেন— এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। পরবর্তীতে ২০ জুন ২০২৬ তারিখে এ বিষয়ে শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়।

তবে লাভলী আক্তারের দাবি, অভিযোগটি সম্পূর্ণ অসত্য। তিনি বলেন, তার স্বামী আব্দুল খালেক ৫ জানুয়ারি ২০২৬ তারিখে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন এবং ১ জুলাই ২০২৬ তারিখে পুনরায় মালয়েশিয়ায় যান। ফলে কথিত চুরির ঘটনার তারিখ ৯ জুন তিনি নিজ বাড়ি কাটাবাড়িয়া মধ্যপাড়া গ্রামেই অবস্থান করছিলেন। বিষয়টি তার পাসপোর্টের ইমিগ্রেশন সিল এবং স্থানীয় গ্রামবাসীর সাক্ষ্যের মাধ্যমে সহজেই প্রমাণ করা সম্ভব।

তিনি আরও বলেন, পরিকল্পিত এই অপপ্রচারের কারণে তাদের পরিবারের সামাজিক মর্যাদা ও সম্মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাছে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লাভলী আক্তার বলেন, তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম