দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

হবিগঞ্জ জেলা গোয়েন্দার বিশেষ অভিযান ‎০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এবং ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 14 জুলাই, 2026 1 বার পঠিত
হবিগঞ্জ জেলা গোয়েন্দার বিশেষ অভিযান ‎০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এবং ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ

‎
‎স্টাফ রিপোটার (হবিগঞ্জ)
‎
‎হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য মদ উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এবং ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ।
‎হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের সুদক্ষ দিক-নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে অদ্য ১৪/০৭/২০২৬ খ্রিঃ তারিখ ভোররাত ০৪:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করেন।
‎
‎উক্ত বিশেষ অভিযানে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন উত্তর ভবানীপুর সাকিনস্ত মোঃ সাবু মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে পিকআপ গাড়ি থেকে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য মদ উদ্ধার করা হয়।
‎প্রাপ্ত অবৈধ মাদকদ্রব্য মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকাপ গাড়িটি জব্দ করা হয়। এছাড়া এই ঘটনায় প্রতক্ষ্যভাবে জড়িত মাদক ব্যবসায়ী মো: কাউসার (২১), পিতা- আব্দুল নূর, মাতাঃ হাজিরা খাতুন , সাং- লাতু, থানা- গোহাইনঘাট, জেলা-সিলেটকে আটক করা হয়।
‎আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম