দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা, উন্নয়নে ৩ লাখ টাকা সহায়তার আশ্বাস

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 19 জুলাই, 2026 1 বার পঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা, উন্নয়নে ৩ লাখ টাকা সহায়তার আশ্বাস

 

কুলাউড়া প্রতিনিধি: আব্দুল ওয়াদুদ

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভাস্থ কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শওকতুল ইসলাম শকু-কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সঞ্চালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এনামুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা আক্তার নিছা এবং গীতা পাঠ করেন সেমা সূত্রধর। পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রধান অতিথি এমপি শওকতুল ইসলাম শকুকে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শওকতুল ইসলাম শকু শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং আধুনিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজন গতিশীল নেতা এবং সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান। পাশাপাশি কুলাউড়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য ৩ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়ারও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, একাডেমি সুপারভাইজার শফিকুর রহমান, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন, কুলাউড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কায়ছার আরিফ এবং ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম খান খছরু।

এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, মুহিব আলী ও আব্দুল ওয়াহিদ। বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক সুমন আহমদ নিয়াজী এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ফারজানা আক্তার।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত-এর কুলাউড়া প্রতিনিধি মইনুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, কালবেলা-র কুলাউড়া প্রতিনিধি মহিউদ্দিন রিপন, দৈনিক আমাদের পত্রিকা-র কুলাউড়া প্রতিনিধি সামস উদ্দিন বাবু এবং দৈনিক জনজাগরণ-এর কুলাউড়া প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম