জন্ম-মৃত্যু নিবন্ধনে টানা দ্বিতীয়বার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার আবুজর মো. ইজাজুল হক
মোঃ আল-আমিন মৃধা
(স্টাফ রিপোর্টার)
গলাচিপা পটুয়াখালী প্রতিনিধি :
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চলতি বছরে টানা দ্বিতীয়বার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইউএনও আবুজর মো. ইজাজুল হক।
রোববার (১৯ জুলাই) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। মে মাসের ধারাবাহিকতা বজায় রেখে জুন মাসেও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বরিশাল বিভাগের ৬ জেলার ৪২টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গলাচিপা উপজেলা।
বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, জুন মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। এর বিপরীতে সম্পন্ন হয়েছে ৫১৯টি নিবন্ধন, যা লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ। একই সময়ে মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি, তবে সম্পন্ন হয়েছে ২৬৯টি নিবন্ধন, যা লক্ষ্যমাত্রার ২৩২ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন মিলিয়ে উপজেলার গড় অর্জন দাঁড়িয়েছে ১৭৭ শতাংশ, যা বরিশাল বিভাগের সর্বোচ্চ।
এ প্রসঙ্গে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, “এই অর্জন আমাদের সবার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশের সদস্যদের আন্তরিক পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। মান্যবর জেলা প্রশাসক ও ডিডিএলজি মহোদয়ের দিকনির্দেশনার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
উল্লেখ্য, আবুজর মো. ইজাজুল হক এর আগে ২০২৪–২০২৫ অর্থবছরে সারাদেশের ৫০৭টি উপজেলা ও সিটি করপোরেশনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বর্ষসেরা ইউএনও হিসেবে স্বীকৃতি অর্জন করেছিলেন।
স্থানীয় প্রশাসনের মতে, এই ধারাবাহিক সাফল্য গলাচিপা উপজেলার প্রশাসনিক দক্ষতা এবং জনসেবামুখী কার্যক্রমের ইতিবাচক অগ্রগতির প্রতিফলন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026