দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 20 জুলাই, 2026 1 বার পঠিত
সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

 

আসিফ বিল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: টানা বৃষ্টিপাত এবং ভারতের মেঘালয় ও আসাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার অন্যান্য নদীর পানিও ঊর্ধ্বমুখী থাকায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি এখনও বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচে থাকলেও তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে যাদুকাটা, খাসিয়ামারা ও কুশিয়ারা নদীর পানিও ক্রমান্বয়ে বাড়ছে।
পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলায় ১১০ মিলিমিটার এবং সীমান্তবর্তী লাউড়েরগড় এলাকায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ভারতের উজানাঞ্চল আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার নদ-নদীতে পানির চাপ আরও বেড়েছে।
পাউবোর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার বিভিন্ন নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি কৃষিজমি, গ্রামীণ সড়ক ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ কমে এলে নদীর পানি স্থিতিশীল হতে পারে।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে একটানা বৃষ্টি ও উজানের ঢলে নদীর পানি দ্রুত বাড়ছে। অনেক নিচু এলাকার খাল-বিল ও জলাশয় ইতোমধ্যে পানিতে পূর্ণ হয়ে গেছে। পানি আরও বাড়লে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমিতে জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
এদিকে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর পানির গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম