পুলিশী সেবার মান নিশ্চিতকরণে সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় কর্তৃক হবিগঞ্জ জেলার মাধবপুর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
বুধবার, 22 জুলাই, 2026
1 বার পঠিত
স্টাফ রিপোটার (হবিগঞ্জ)
মো ছাব্বির হোসেন
অদ্য ২২/০৭/২০২৬খ্রিঃ তারিখ রোজ বুধবার হবিগঞ্জ জেলার মাধবপুর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মো: জিল্লুর রহমান, মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ, মাধবপুর সার্কেলের এএসপি ও মাধবপুর থানার অফিসার ইনচার্জসহ থানায় কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।
পরিদর্শনকালে সম্মানিত ডিআইজি মহোদয় থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তির অগ্রগতি, অস্ত্রাগার, হাজতখানা, রেকর্ডপত্র এবং থানা প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন এবং জনগণকে আরো উন্নত ও কার্যকর পুলিশি সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026