বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার
কামরুল হাসান বিপ্লবঃ ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত বিসিকে প্রভাব বিস্তার ও ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে ব্যবসায়ী নেতা ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম একটি প্রভাবশালী মহলের টার্গেটে পরিণত হয়েছে।
এমনটাই অভিযোগ নারায়ণগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীদের। তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলের সময় সংঘটিত হওয়া হত্যা মামলার আসামি দাবি করা হলেও পুলিশ বলছে মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন।
গত ১৬ জুলাই নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় হাতেমের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে বলে দাবী করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এসময় হাতেম হত্যা মামলার আসামি বলেও দাবী করেন তিনি।
আল আমিন বলেন, ওসমানদের ক্যাশিয়ার কে? সেই হাতেমদের নাম বলা যাবে না। তারা জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি। হাতেমের বিরুদ্ধেও মামলা রয়েছে।
তবে হাতেমের বিরুদ্ধে কোন মামলা নেই বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, মোহাম্মদ হাতেমের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কোন মামলা নেই। নারায়ণগঞ্জের বাইরের কোন মামলার তথ্যও আমাদের কাছে নেই।
এদিকে বারংবার হাতেমকে টার্গের করার পেছনে ফতুল্লার শিল্পাঞ্চল বিসিককে অশান্ত করার পাঁয়তারা রয়েছে বলে আশংকা করছে গার্মেন্টস মালিক ও ব্যাবসায়ী নেতারা। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই হাতেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আল আমিন। এঘটনায় গার্মেন্টস মালিক ও শ্রমিকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
এর আগে ২০২৬ সালের ৩ মার্চ নির্বাচনের এক মাসেরও কম সময়ের মাথায় ফতুল্লায় এক ইফতার মাহফিলে হাতেমকে উদ্দেশ্য করে আল আমিনের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন গার্মেন্টস মালিক ও শ্রমিকেরা। এসময় প্রায় দুই ঘন্টা এমপিকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এমপিকে উদ্ধার করেণ
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026