হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
দৈনিক দেশপ্রতিদিন
হরিণাকুন্ডু প্রতিনিধি
মোঃ আলমগীর হোসেন
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, রোগীদের চিকিৎসাসেবা আরও কার্যকর ও রোগীবান্ধব করা, অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং ঝিনাইদহ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আমীর আলী আজম মোহাম্মদ আবুবকর। চিকিৎসাসেবার মান বৃদ্ধিতে বিশেষ অবদানের অংশ হিসেবে তিনি তাঁর পক্ষ থেকে হাসপাতালের জন্য একটি আধুনিক হরমোন অ্যানালাইজার (Hormone Analyzer) মেশিন উপহার দেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন:
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় (দীপন) সহ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী ও অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026